শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ

আহমেদ সফির,
জালালাবাদ থানা প্রতিনিধি:

তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মুফাসসিরদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন|
শুভেচ্ছা জ্ঞাপন কারিরা হলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মুহাম্মদ তাজ উদ্দিন,শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড.ফয়জুল হক, মাজলিসুল মুফাসসিরিনের সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার,সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান,মসজিদ মিশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান,শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান,শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী,ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার,সেক্রেটারী মাওলানা আলা উদ্দিন,গোবিন্দনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আযীয, দোয়ারা বাজার প্রেসক্লাবের সভাপতি মাষ্টার কামাল হুসেন,ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির,সিলেট নিউজ ওয়ার্ল্ডের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আহমেদ সফির,ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর সভাপতি মাওলানা রমিজ উদ্দিন,সাবেক সভাপতি আতাউল মগনী,সেক্রেটারি মুক্তার হুসাইন,আলোকিত কালারুকা ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি মুন্সী খুরশিদ আলম রুবেল, সেক্রেটারি ইমাদ উদ্দিন,তাফসীরে উম্মুল কুরআনের লেখক মাওলানা আব্দুল হাই জিহাদী,জাগপা সুনামগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম বকুল প্রমুখ|
নেতৃবৃন্দ এক বিবৃতিতে মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান|তারা আশা প্রকাশ করেন যে মাওলানা মাদানীর প্রচেষ্টায় মুফাসসিরিনের এ সংগঠন সারা দেশ ব্যাপী দাওয়াতে দ্বীনের কাজ আরো বেগবান করবে ইনশাআল্লাহ|
উল্লেখ্য ৩ অক্টোবর শনিবার ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এদেশের মুফাসসিরদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ৩ বছর মেয়াদী কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News