শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

ছাতক প্রতিনিধি:

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সফলভাবে উত্তীর্ণ হয়ে ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত গেজেটে নাম না থাকায় হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেদওয়ান আহমদ তাহমিদ।

তাহমিদের দাবি, পুলিশ ভেরিফিকেশনের সময় তার বাবার রাজনৈতিক পরিচয় জানার পরই তাকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে। তবে সরকারি প্রজ্ঞাপনে তার নাম না থাকার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রকাশিত চূড়ান্ত ফলে সাময়িকভাবে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। অর্থাৎ, ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

স্হানীয় জনসাধারণের মুখে নানা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের সময়ে এ রকম বৈষম্য সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। তারা ছাতকের তাহমিদকে নিয়োগের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News