শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯০ Time View

এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির

মিডিয়া ডেক্স :

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। একই ফ্লাইটে তাঁর সফরসঙ্গী হয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল বাসির।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তাঁকে বরণ করতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক খছরু মিয়া, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কায়েস আহমেদ, ইতালি উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার হাসান মাহি, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর মজুমদার ও মিশলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, একই ফ্লাইটে দেশে ফেরার অনুভূতি প্রকাশ করে আব্দুল বাসির জানান, প্রায় ১০ ঘণ্টার বিমানযাত্রায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে সফরসঙ্গী হিসেবে পেয়ে তিনি আনন্দিত।

দেশে ফেরার পর সিলেট থেকে সরাসরি নিজ এলাকা ছাতকের কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর জামে মসজিদে যান আব্দুল বাসির। সেখানে জুমার নামাজ আদায় শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সন্ধ্যায় গোবিন্দগঞ্জস্থ নিজ বাসায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালারুকা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আব্দুল বাসির এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News