শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন:

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ Time View

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ খালেদ মিয়াকে আহ্বায়ক এবং মোঃ ফজল উদ্দিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ মুশাহিদ আলী, হাকীম ফারুক আহমদ নোমান ও মোঃ আলী আহমদ। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান জুয়েল, মাওলানা আব্দুল ওয়াদুদ (লদু) ও মোঃ তাজিদুল ইসলাম।
মোঃ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারাবাজার) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ছাতকের হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ সময় নবগঠিত কমিটির নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠা, হাওরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় ও জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের পরামর্শ ও দিকনির্দেশনায় এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নজরুল ইসলামের সুপারিশে এ আহ্বায়ক কমিটির প্রাথমিক অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাইদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News