শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

ছাতকের পালপুরের ডাঃ টি এম ইমরান আহমদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন:

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ Time View

ছাতকের পালপুরের ডাঃ টি এম ইমরান আহমদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন:

মিডিয়া ডেক্সঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের কৃতী সন্তান ডাক্তার টি এম ইমরান আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার (ইএনটি ও হেড নেক সার্জারি) পদে পদায়ন পেয়েছেন। একই বিভাগে সহকারী সার্জন (এমও) থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে তাঁকে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
ডাক্তার টি এম ইমরান আহমদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার সমুজ মিয়া তালুকদারের বড় ছেলে। এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে সহকারী সার্জন (এমও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই বিভাগে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

ডাক্তার টি এম ইমরান আহমদের নতুন পদায়নের খবর ছড়িয়ে পড়লে পালপুর গ্রামসহ নিজ এলাকা ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পালপুর গ্রামের একজন কৃতী সন্তান হিসেবে চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন পাওয়ায় এটি এলাকাবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা তাঁর পেশাগত জীবনের আরও সাফল্য ও অগ্রগতি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News