শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ Time View

দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

‎মিডিয়া ডেক্স :

‎দৈনিক সোনালী সিলেট-এর স্টাফ রিপোর্টার হলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া,‎শনিবার রাতে দৈনিক সোনালী সিলেট-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে পত্রিকার পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির এবং বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস ও ছাতক উপজেলা প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান উপস্থিত থেকে তার হাতে পরিচয়পত্র তুলে দেন।
‎দৈনিক সোনালী সিলেট পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে
জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তার প্রতি আহ্বান জানানো হয়েছে।
‎পরিচয়পত্র প্রদানকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির বলেন, সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করতে হবে। সংবাদগুলো দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
‎বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস বলেন, প্রত্যন্ত অঞ্চলসহ জনমানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে মোহাম্মদ জাকারিয়া দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা পাবেন।
‎নতুন দায়িত্ব পেয়ে মোহাম্মদ জাকারিয়া দৈনিক সোনালী সিলেট-এর সম্পাদক, প্রকাশক ও বার্তা সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News