কাউন্সিল অব কনজিউমার রাইটস-সিআরবি,সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সিলেট বিভাগের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিল অব কনজ্যুমার রাইটস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকিম ফারুক আহমেদ নোয়ানী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্যতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ঈদের কেনাকাটায় ভেজাল, অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
হাকিম ফারুক আহমেদ নোয়ানী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply