শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬৬ Time View

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃা

মিডিয়া ডেক্স :

ক্রেতা-সুরক্ষা আন্দোলন–কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি সিলেট বিভাগের যুগ্ম-আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এ এই রানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার,কুইন্স হাসপাতাল সিলেট, সৈয়দ মৌতাকাবের ফাহাদ, প্রধান শিক্ষক, জালালপুর হাইস্কুল,দক্ষিণ সুরমা সিলেট এবং হাকীম খুরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মাস্টার ও যুগ্ম-সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান জয়, হাফিজুর রহমান, আইন ও লিগ্যাল এইড সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ রবিন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিনা, দপ্তর সম্পাদক রুহুল আমিন।
এছাড়াও আতিকুর রহমান, সাজিয়া বেগম, হালিমা আক্তার লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News