শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা:

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৫ Time View

শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা:

জহিরুল ইসলাম সুমন, ‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‎জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।
‎রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শাহ ফখর উদ্দিন সড়কের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎এর আগে সকাল ১১টায় তিনি চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
‎পরে বিকালে মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
‎ডা. তাহের আরো বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
‎তিনি আরও বলেন, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎পথসভায় বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মু. মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।
শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
‎পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News