যুক্তরাষ্টে ভিসা আবেদন কারীদের জন্য সু-খবর!
মিডিয়া ডেক্স :
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, আগামী ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদনের প্রক্রিয়া মাত্র দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। নতুন এই উদ্যোগের ফলে আবেদনকারীরা আগের তুলনায় অনেক দ্রুত ভিসা-সংক্রান্ত সেবা পাবেন।
রোববার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। দূতাবাসের মতে, ১ জুন থেকে সব অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। এছাড়া ভিসা বিভাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের দূতাবাসের নির্ধারিত ডিরেক্টরি ও অভিবাসী ভিসা বিভাগ পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply