1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
এক বছর কারাভোগের পর ভারতীয় নাগরিককে বাল্লা সীমান্ত দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তরঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

এক বছর কারাভোগের পর ভারতীয় নাগরিককে বাল্লা সীমান্ত দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তরঃ

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৮ Time View

এক বছর কারাভোগের পর ভারতীয় নাগরিককে বাল্লা সীমান্ত দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তরঃ

আসাদ ঠাকুর:

বাংলাদেশের হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস (১ বছর) বন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এক ভারতীয় নাগরিককে।

আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD