1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৩ Time View

সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ

মিডিয়া ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা, ইতালি প্রবাসী,বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী,লেখক ও সাহিত্যিক মাওলানা শামীম আহমদের অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, মাস্টার আবদুল বাছিতের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আবদুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা, ইতালি প্রবাসী, লেখক ও সাহিত্যিক মাওলানা শামীম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুরব্বী আবদুস ছোবহান, যুক্তরাজ্য প্রবাসী জাহেদুল হক সুয়েব, শিক্ষাবিদ মাওলানা সাইদুর রহমান লিটন, মুরুব্বি আরশ আলী, সমুজ আলী, ক্বারী ফয়সাল আহমদ, সৌদি প্রবাসী হাফিজ আলী, সমাজসেবী ও রাজনীতিবীদ নজির আহমদ, ব্যবসায়ী আবদুর রহমান, শফিকুল ইসলাম, রাজনীতিবীদ আবদুল মমিন, ব্যবসায়ী তাজ উদ্দিন, রজব উদ্দিন, সমাজসেবী দেলোয়ার হোসেন ও ইকবাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সাহিত্যিক মাওলানা শামীম আহমদকে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ রং করার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এদিকে, সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী জাহেদুল হক সুয়েবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ১৮জন শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি হিসেবে প্রতিজনকে সনদ, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী মাহমুদুল হাসান নকিব এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ফারিয়া হাফিজ মিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD