শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ Time View

 

সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ

ডেস্ক নিউজ:

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ সফির।
গতকাল সিলেট নিউজ ওয়াল্ডের সম্পাদক আফরোজ খান তাঁকে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নিউজ ওয়াল্ডের বার্তা সম্পাদক মো. আলমগীর আলম।
আহমেদ সফির কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে তিনি সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহন, দায়িত্বশীলতা, সৌজন্যবোধ ও মানবিক গুণাবলির কারণে স্থানীয়ভাবে আহমেদ সফিরের একটি গ্রহণযোগ্য সামাজিক অবস্থান রয়েছে।

নতুন দায়িত্বে আহমেদ সফির ছাতক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, এলাকার সমস্যা ও সম্ভাবনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বস্তুনিষ্ঠ বিষয় দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরবেন বলে তিনি প্রত্যয়ব্যক্ত করেন।

তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News