শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

*শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩১ Time View

*শোক সংবাদ*
বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ

মিডিয়া ডেক্ :

সুনামগঞ্জের ছাতক উপজেলার মৈশাপুর নিবাসী বিশিষ্ট আলেমে দ্বীন, হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদ সাহেব ইন্তেকাল করেছেন। তিনি মাওলানা নূর আহমদ ও মাওলানা সালেহ আহমদ সাহেবের পিতা।
আজ ১০ আগস্ট ২০২৬, সোমবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কুরআন মৈশাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি এবং মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদ সাহেব ছিলেন একজন দ্বীনপ্রেমী ও সম্মানিত আলেম। তাঁর অসংখ্য ছাত্র বর্তমানে আলেম হয়ে দেশ-বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালা যেন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদ সাহেবকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News