1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
মানবাধিকার সংস্থা" বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩৭ Time View

মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ

মিডিয়া ডেক্স:

মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর ছাতক উপজেলা কমিটি গতকাল গঠন করা হয়েছে। ২৪জুন (বুধবার) ছাতক শহরস্হ ফিরোজ মিয়া বিজনেস সেন্টারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

বাসকের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাকারিয়ার যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী, পবিত্র গীতা পাঠ করেন অজিত কুমার দাশ।

সভায় বক্তারা বলেন,সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাড়ানো, আইনি সহায়তা প্রদান, এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাসক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে ছাতক উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ শাহীন আহমদ শাহীকে সভাপতি,অজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ তাহিদ,সহ-সভাপতি হাফিজ রুহুল আমীন চৌধুরী,আলী হোসেন মানিক, মো: জমির উদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মো আজাদ মিয়া তালুকদার,মো:শাহজাহান ও মো: আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক-ফয়জুর রহমান পাবেল,সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ (অতিরিক্ত দায়িত্ব প্রচার ও প্রকাশনা), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেল,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া,যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জুনেদ আহমদ রুনু ও ইউ/পি সদস্য সায়মা বেগম,অর্থ সম্পাদক সামছুল হক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,আইন বিষয়ক সম্পাদক সানী দাস,সহ-আইন বিষয়ক সম্পাদক বদরুল আলম ছালেক,মহিলা বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর মিলন রানী দাস,সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও সাজিয়া বেগম,দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন তানিব, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল আলম তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিলোয়ার হুসেন, মাওলানা ফখরুল আমীন ও মাবরুল উদ্দিন শাহী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা,আইনি সহায়তা প্রদান এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD