ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত:
শমিডিয়া ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে অপ্রাপ্তবয়স্ক,অদক্ষ অটোরিকশা চালকের ধাক্কায় এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে । এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও কতৃপক্ষের কোন নজরদারি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ছাতক পাবলিক খেয়াঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত স্কুলছাত্রী পুষ্পিতা দেব ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বাগবাড়ী এলাকার হিরণ দেবের মেয়ে।
উক্ত শিক্ষার্থীর পরিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পুষ্পিতার মাথায় গুরুতর আঘাত প্রাপ্তহয়। তার চোখের নিচের অংশে ৭টি এবং মাথার পেছনে ৩টি সেলাই দিতে হয়েছে। স্হানীয় চিকিৎসক তার চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর তাকে
তার আঘাতের গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে দ্রুত ভর্তির পরামর্শ দেন।
এমন অবস্থায় উদ্বিগ্ন মেয়ের পরিবার। পুষ্পিতার বাবা হিরণ দেব তার মেয়ের মত আর কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হন,এ ব্যাপারে এ ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন।
এ দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে ছাতকশহরের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, ছাতকের বিভিন্ন সড়কে অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ ও বেপরোয়া চালকদের অটোরিকশা চালাতে দেখা যায়। অনেক ক্ষেত্রে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ও দক্ষতা যাচাই ছাড়াই তারা ড্রাইভিং করছে বলে অভিযোগ রয়েছে।।
এদের বেপরোয়া অটোরিকশা চালানোয় পথচারী ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
তাই নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ছাতক উপজেলা প্রসাশনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের পদক্ষেপ নেওয়া অতিব জরুরী।
Leave a Reply