1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৩ Time View

ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ

মিডিয়া ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়ালগাঁও–আমবাড়ি সড়কে আজ মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক–কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও–আমবাড়ি) সেতু এবং ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নিচু করে নির্মাণের প্রতিবাদ জানিয়ে তা দ্রুত উঁচু ও প্রশস্ত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সংযোগ সড়কের কিছু অংশ সামান্য পানি বৃদ্ধি পেলেই তলিয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বা বন্যার সময় স্বাভাবিকের তুলনায় আরও প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পেলে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যাবে। এতে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন এই দুটি সেতু বর্ষা মৌসুমে কার্যত অকেজো হয়ে পড়বে এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো যাতে কার্যকর থাকে, সেজন্য নির্মাণাধীন সংযোগ সড়কের প্রাক্কলন সংশোধন করে বর্তমান লেভেল থেকে অন্তত ২ মিটার উঁচু ও প্রশস্ত করে নির্মাণ করা জরুরি। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বর্তমান নির্মাণকাজে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে, যা প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বন্ধ করে নির্ধারিত মানসম্পন্ন পাথর ও অন্যান্য উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এবং সমাজকর্মী হাফিজ সোহেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ, নুরুল হক, ইমতিয়াজ তপু, জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পরিকল্পনাগত ত্রুটির কারণে উন্নয়ন প্রকল্পের সুফল যেন নষ্ট না হয়, সে জন্য অবিলম্বে সংযোগ সড়কের উচ্চতা বৃদ্ধি, প্রশস্তকরণ এবং নির্মাণকাজে শতভাগ গুণগত মান নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে জনগণের দুর্ভোগের পাশাপাশি রাষ্ট্রের বিপুল অর্থে নির্মিত দুটি সেতুর কার্যকারিতাও প্রশ্নের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD