1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
ছাতকে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে পৌর সভার প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

ছাতকে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে পৌর সভার প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলঃ

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

ছাতকে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে পৌর সভার প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলঃ

মিডিয়া ডেক্স :

ফরাসি উন্নয়ন সংস্থা ( এ এফ ডি )-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (২২ জুন) ছাতক পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর অর্থায়নে পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে তারা এই সফরে আসেন।

পরিদর্শন কার্যক্রমে কান্ট্রি ডিরেক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন,ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ,আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি) যুগ্ম সচিব পরিমল সরকার,এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়,আইইউজিআইপি প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ,চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।

তারা সকাল ১১.৩০ ঘটিকায় পৌরসভার হল রুমে ছাতক পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় অংশ নেন । পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে
এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় বক্তব্য রাখেন, ফরাসি উন্নয়ন সংস্থা (এ এফ ডি) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ,আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়,
আইইউজিআইপি’র প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক,উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস,ছাতক থানার ওসি মিজানুর রহমান, পৌরসভার টিএলসিসি’র সদস্য শামসুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, খায়ের উদ্দিন, আবুল হোসেন,রাসেল তালুকদার,শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।

পরে তারা পৌরসভার বৌলা এলাকায় এডিবি ও এএফডি পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেছেন।

টিএলসিসির সভায় উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন,আইইউজিআইপি’র আজহার আলী,টিএলসিসি’র সদস্য শহিদুর রহমান সুহেল,
কালা মিয়া,শংকর কুমার দাস,আবু সুফিয়ান বাবুল,মজনু মিয়া, আনোয়ার হোসেন,মোজান্মেল হক রুহেল, সুলেমান মিয়া,লালু শাহ,ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD