সিলেট মিডিয়া ডেক্সঃ
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার আওতাধীন গোয়ালাবাজার ইউনিয়ন শাখা।
২৬ মে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার গোয়ালাবাজারে কর্মসূচিটি পালন করা হয়।
ইউনিয়ন সভাপতি আলী আসগর ও সাধারণ সম্পাদক মাহিদ আহমদ’র সার্বিক তত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল,সহ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, প্রচার সম্পাদক সৈয়দ মিজানুর রহমান,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পারিছ আহমেদ
সহ প্রশিক্ষণ সম্পাদক আদিল আহমদ, সদস্য মাহফুজ গজনভী সামি,শাহিম আহমেদ, রেদোয়ান আহমদ রিজন,তামিম ইকবাল রাজ,রুহুল আহমেদ রুহিন প্রমুখ।
Leave a Reply