1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
সুনামগঞ্জের-ছাতকে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ ঝিনাইদহের শৈলকূপায় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামের এক ট্রাক চালক নিহত: শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা: সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত: আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

সুনামগঞ্জের-ছাতকে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৬ Time View
নিজস্ব প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ছাতক-দোয়ারাবাজার  আসনে উন্নয়নের বিপ্লব ঘটাবো। যত বেশি ভোটে নির্বাচিত হবো তত বেশি উন্নয়ন করতে পারবো, আমরা কারো ক্ষতি করবোনা। তিনি বলেন, আমি নির্বাচিত হলে দক্ষিণ ছাতককে নিয়ে আলাদা একটি উপজেলা গঠন করবো। রাস্তাঘাট, শিক্ষাখাত ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বিশেষ করে ছাতক শহরের বিশুদ্ধ খাবার পানির সমস্যাগুলো সমাধান করবো। গোবিন্দগঞ্জ বাজারকে মিনি শহর করে পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী করে গড়ে তুলবো।ঐতিহ্যবাহী জাউয়া বাজারকে দৃষ্টিনন্দন বাজারে রুপান্তরিত করবো। এ জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঠে থেকে আরও পরিশ্রম করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ধানের শীষ তারেক রহমানের প্রতীক,ধানের শীষ উন্নয়নের প্রতীক। তাই আগামী ১২ তারিখে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন ত্বরান্বিত করতে বিপুল ভোটে কলিম উদ্দিন আহমেদ মিলনকে বিজয়ী করতে আহবান জানান।
রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ছাতক পৌর শহরে ধানের শীষের সমর্থনে আয়োজিত নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে মিলন-মিজান এসব কথা বলেন।
গণমিছিলে অংশ নিতে এর আগে ছাতক পৌর শহরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে যোগদান করেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহমান, ফারুক আহমদ ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলার জসিম উদ্দিন সুমেন, জয়নাল আবেদীন মহি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক মাছুম চৌধুরী,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকিবিল্লাহ, পৌর আহবায়ক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহী, যুক্তরাজ্য বিএনপি নেতা বাছির আহমদ, আজির উদ্দিন ও আবদুর রউফ, ছাতক পৌর বিএনপির সদস্য রাসেল তালুকদার, জাহাঙ্গীর আলম, খেলন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD