সড়ক দুর্ঘটনায় ছাতকে যুবকের মর্মান্তিক মৃত্যুঃ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতক পৌরশহরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর প্রায় ২টার দিকে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুর রহমান শাহেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সাইফুর রহমান শাহেদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বৌলা মহল্লার মরহুম মুসলিম আলীর কনিষ্ঠ পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু—বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply