1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ ঝিনাইদহের শৈলকূপায় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামের এক ট্রাক চালক নিহত: শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা: সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত: আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতঃ

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৭ Time View

মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতঃ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৩টায় গোবিন্দগঞ্জস্থ ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন,জুনেদ আহমদ রুনু, অজিত কুমার দাশ, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD