শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

বান্দরবানের থানচি রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আসছে না,ঔষধ, স্যালাইনের অভাবে দুর্ভোগে রোগীরাঃ

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৬০ Time View

 

বান্দরবানের থানচি রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আসছে না,ঔষধ, স্যালাইনের অভাবে দুর্ভোগে রোগীরাঃ

উশৈনু মারমা,
থানচি (বান্দরবান)প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে তিনটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় কলেরা স্যালাইন, ঔষুধ ও চিকিৎসকের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেক চিকিৎসক কর্মস্থলের বাইরে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আক্রান্তদের পবিত্র ঈদুল- উল-আযহার পূর্বে বিজিবি ও স্বাস্থ্য বিভাগের টিম চিকিৎসা সেবা দিলে ও এখন ও নিয়ন্ত্রণে আসছে না।

রেমাক্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি মেম্বার হ্লাথোয়াইপ্রু মারাম জানান, গত ২২ মে হতে এ পর্যন্ত এলাকায় শিশু, নারী ও বৃদ্ধসহ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিজিবি,স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা সেবা দিলে ও অর্ধশতাধিক আক্রান্ত রোগী সুস্থ হয়েছে, কিন্তু ঈদের পরও আক্রান্তদের অধিকাংশই পানিশূন্যতায় ভুগলেও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওরস্যালাইন ও আইভি ফ্লুইড (স্যালাইন) না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অনেক রোগীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদর কিংবা জেলা হাসপাতালে যেতে হচ্ছে। স্থানীয় বাজারের ফার্মেসী গুলোতে কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ঔষুধের সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দিতে অপরাগতা দেখাচ্ছে। আক্রান্তরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংরক্ষিত নারী ওয়ার্ড মেম্বার উমাচিং মারমা বলেন, বর্তমানে আমার ওয়ার্ডে গ্রোপিং পাড়া ১০ হতে ১২জন, আদা ম্রো পাড়া ৭ হতে ৮জন, রেমাক্রী বাজারে ৫ হতে ৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। তারা সবাই নিত্যান্ত গরীব, চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া সম্ভব নয়। ২৮ মে ঈদের দিন ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি কিন্তু কোন চিকিৎসক আসছে না। ইউনিয়নের স্থানীয় কমিউনিটি ক্লিনিকের ও কোন চিকিৎসক বা ঔষধ ও নেই।
রোগীদের স্বজনরা অভিযোগ করেন, ঈদের ছুটির কারণে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। ফলে জরুরী চিকিৎসা প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে রোগীরা সময় মতো সেবা পাচ্ছেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়লে শিশু ও বয়স্কদের জন্য তা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত স্যালাইন, প্রয়োজনীয় ঔষুধ এবং অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা প্রয়োজন।
উল্লেখ্য, ঈদের ছুটিকালেও হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ঔষুধ, আইভি ফ্লুইড এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নির্দেশনা জারি করেছিল।
বিএনপি ইউনিয়ন সভাপতি শৈবাথোয়াই মারমা বলেন, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যসেবা জোরদার না করা হলে ডায়রিয়া পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আমি ঈদের ছুটিতে চট্টগ্রাম শহরে ঈদের আগেই আমাদের টিম ছিল তারা বলছেন ডায়রিয়া নিয়ন্ত্রণের আসছে। ফের বৃদ্ধি পাওয়ার খবর আমাকে কেউ বলেন নি। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইনসহ মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জরুরি ভিত্তিতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতা কামনা করেছেন। তারা দ্রুত মেডিকেল টিম ও অস্থায়ী স্বাস্থ্য সেবা ক্যাম্প স্থাপন ও পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News