1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময় - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৮ Time View

ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে
তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

মিডিয়া ডেক্স :

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তরুণ লেখক মাওলানা শামীম আহমদ। বুধবার বিকেলে ছাতক কোর্ট রোডস্থ তামজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার সঞ্চালনায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি সুন্দর, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যয়ে ব্যক্ত করে নিজের লেখা “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের মূল সারাংশ তুলে ধরেন তরুণ লেখক ও গবেষক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম মকদ্দুছ আলীর ছেলে, ইতালী প্রবাসী মাওলানা শামীম আহমদ। তিনি
তাঁর গ্রন্থ রচনার পটভূমি, উদ্দেশ্য এবং সমাজ সংস্কারে লেখালেখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, একটি পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ গঠনের জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক গুণাবলির চর্চাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ উপহার দিতে। এ গ্রন্থটি সমাজের নানা অসঙ্গতি, দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোকে সামনে এনে পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার প্রয়াস মাত্র। উৎসাহ পেলে তিনি আরও দুটি পাণ্ডুলিপি প্রকাশ করার কথাও জানান এ পরিচ্ছন্ন লেখক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমীন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সদস্য শাহ মোহামদ আখতারুজ্জামান, মুশাহিদ আলী, মাহমুদ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, ফারুক আহমেদ নোমান, আবু বকর চৌধুরী, দিলোয়ার হুসেন, লোকমান হুসেন, পাপলু মিয়া, ফটো সাংবাদিক মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, একজন লেখকের কলম যেমন মানুষের চিন্তাকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে, তেমনি গণমাধ্যমও সমাজকে আলোকিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

শেষে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে নিজের লেখা গ্রন্থটি উপহার হিসেবে বিতরণ করেন মাওলানা শামীম আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD