1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা “খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা “খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬৫ Time View

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা
“খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি

সৈয়দপুর প্রতিনিধি,

খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। ২৯ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। “ক্রীড়াঙ্গন সৈয়দপুর” নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে আগামী দিনের সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলার নানা পরিকল্পনার কথা উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় এ দলের ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু, সাবেক জাতীয় ফুটবলার মো. আবুল কালাম আজাদ, ফুটবলার হাবিবুর রহমান নোলক, মো. জসিম উদ্দিন, ওমর ফারুক এবং জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়সহ জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, মামুনুর রহমান রাজু।

এ সসময় শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় আবুল কাশেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD