1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
সুনামগঞ্জের ছাতকে শহীদ মুসলিম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শান্তিগঞ্জের আয়াত এফসি - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ ঝিনাইদহের শৈলকূপায় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামের এক ট্রাক চালক নিহত: শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা: সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত: আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

সুনামগঞ্জের ছাতকে শহীদ মুসলিম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শান্তিগঞ্জের আয়াত এফসি

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩০ Time View

সুনামগঞ্জের ছাতকে শহীদ মুসলিম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শান্তিগঞ্জের আয়াত এফসি দল মৈশাফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছাতকের মোহনবাগান ঘিলাছড়া ফুটবল ক্লাব:

শনিবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর মাঞ্জিহারা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নির্ধারিত সময়ে কোন ক্লাব গোল করতে না পারায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি ট্রায়ব্রেকারে গড়ায়। আয়াত এফসি দলমৈশা ফুটবল ক্লাবের সদস্যরা ৫টির মধ্যে ৪টি আর মোহনবাগান ঘিলাছড়া ফুটবল ক্লাবের সদস্যদরা ৫টি গোল করে। সেই হিসেবে ৫-৪ গোলে বিজয়ী হয় মোহনবাগান ঘিলাছড়া ফুটবল ক্লাব। ফাইনাল টুর্নামেন্টে রেফারির দায়িত্বে ছিলেন আবদুল বাছিত, সহকারী সালাহ উদ্দিন রাজু ও মনোওর আলী মনর এবং ধারাভাষ্যে ছিলেন পাপলু মিয়া।

পরে ক্লাবের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী আওলাদ আলী রেজা, ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সমাজসেবী শামছুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী, সাংবাদিক মোশাররফ হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার মুজিবুর রহমান, সমাজসেবী ও শিক্ষানুরাগী আবদুল আউয়াল, মাস্টার আবদুল ওয়াহিদ, ইউপি সদস্য সাজেল আহমদ রানা ও ছাদ উদ্দিন, সাবেক মেম্বার শুকুর আলী, উস্তার আলী, আবদুল মছব্বির, মনোহর আলী লন্ডনী, আবুল কালাম, আবদুল গফফার,
সিরাজুল ইসলাম, বাবুল মিয়া, রহিম উদ্দিন,
আবদুল ওয়াদুদ ছামি, মখদ্দুছ আলী, গোলাম হোসেন, আবদুল কাহার, আলী আহমদ, লিলু মিয়া, নিয়ামত আলী, আবদুস ছোবহান, আহমদ আলী, কয়ছর আহমদ, আতিক মিয়া, হেলাল উদ্দিন, সাজ্জাদ মিয়া, ছায়েদ মিয়া, সিরাজুল ইসলাম প্রমূখ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্লাবের অধিনায়সহ টিম ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে, ফাইনাল ম্যাচের আগে ওই মাঠে মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা ও আল আরাফা ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল আরাফা ইসলামী ব্যাংক। রানার্সআপ হয় মফস্বল সাংবাদিক ফোরাম। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের অধিনায়ক মুজিবুর রহমান এবং মুশাহিদ আলীসহ দলীয় খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। উল্লেখ্য, গেল ১০ এপ্রিল এ টুর্নামেন্টেন উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়েছিল ৩২টি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD