শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

ছাতকে পিকআপ-সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৫ Time View

ছাতকে পিকআপ-সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জের ছাতকে পিকআপ-সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্ঘটনায় আশঙ্কাজন অবস্থায় ৫জন জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। একজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, সিলেটগামী দ্রুতগতির একটি পিকআপ ও ছাতকগামী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ওই সিএনজি অটো রিকশার পাঁচজন যাত্রী ও চালকসহ ৬ ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চালকসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তারা হলেন, সিএনজি অটো রিকশা চালক বাবুল সরকার (৩৫), যাত্রী তেরাব আলী (৬০), তারেক (৩০), রহিম উদ্দিন (৩২) ও অজ্ঞাতনামা একজন নারী।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপটি জব্দ করেছে। দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News