1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
, ছাতকের পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পাজু শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ছাতক ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে ছাতকে যুবক গ্রেপ্তারঃ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ *শোক সংবাদ* বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুর রশিদের ইন্তেকালঃ ছাতক পৌরশহরে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী গুরুতর আহত: কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কতৃক অনুমোদন:

ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০০ Time View

ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ

মিডিয়া ডেক্স :

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতকে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির সদস্য মো. মহি উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, নির্ধারিত বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করে ক্যাম্পেইনকে শতভাগ সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD