শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২৪ Time View

আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ

মিডিয়া ডেক্স :

সুনামগঞ্জের ছাতকের প্রবীণ সাংবাদিক এএফএম ফারুক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের পক্ষ থেকে মরহুমের ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে নিজ বাসভবনে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের পুত্র সুহেল আহমদ তালুকদার। তিনি তাঁর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য,২০১৮ সালের ১৯ জুনের এইদিন সকালে চিকিৎসাধিন অবস্থায় সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মরহুম আকল মিয়ার ছেলে প্রবীণ এ সাংবাদিক ছিলেন, দৈনিক ইনকিলাবের ছাতক উপজেলা প্রতিনিধি। তাঁর মৃত্যুতে ছাতকবাসী হারিয়েছিল একজন সাহসী কলম যোদ্ধাকে।
মরহুম এএফএম ফারুক চাঁন মিয়া দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলাবাজারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছাতক প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। তাঁর নিখুঁত ও বস্তুনিষ্ঠ সংবাদে সমাজের অন্যায়, অত্যাচার, বে-বিচার, সমস্যা-সম্ভাবনা প্রকাশ পেয়েছে। সাহসী সাংবাদিকতায় অনন্য ভূমিকা রেখে গেছেন প্রবীণ এ সাংবাদিক। যা আজীবন এ কলম সৈনিকের কথা মানুষ স্মরণ রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News