শিরোনামঃ
ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ী কতৃক আয়োজিত ৮ম বার্ষিক খতমে কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত: হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা: ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি সুহেল সম্পাদক নজরুল ইসলাম ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম:

বাঞ্ছারামপুরে অসহায় পরিবারের মধ্যে প্রতি মন্ত্রীর ঈদের মাংস বিতরন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১২ Time View

বাঞ্ছারামপুরে অসহায় পরিবারের মধ্যে প্রতি মন্ত্রীর ঈদের মাংস বিতরন

এম এ আউয়াল , বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঈদ মানেই আনন্দ আর ভাগাভাগির উৎসব। কিন্তু আর্থিক দৈন্যদশার কারণে প্রতিবছরই বহু দরিদ্র ও অসহায় পরিবারের ঘরে ঈদের আনন্দ থেকে কঞ্চুক। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ৪০০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ঈদের ঠিক একদিন আগে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ৪০০টি অসহায় পরিবারের মধ্যে এক কেজি করে মাংস বিতরন করা হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মুসলিম পরিবারগুলোর জন্য গরুর মাংস এবং হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, “উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি শুধু কোনো প্রথাগত খাদ্য সহায়তা নয়; বরং এটি ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মাঝে সমানভাবে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News