শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিব

​ছাতক প্রতিনিধি:

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সভাপতি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাহিদ আলী,সাংবাদিক এ আর সায়েম,লোকমান হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন।
​এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ।
​এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে সংবাদকর্মীরা কোনো ধরনের হুমকি, হয়রানি বা বাধার শিকার হবেন—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মূলত নিজেদের অপরাধ ও অপকর্ম ঢাকতেই স্বাধীন ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর এই বাঁধা সৃষ্টি করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য সরাসরি হুমকি।
​বিবৃতিতে নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সাংবাদিক মোশাহিদ আলীসহ পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের হেনস্তার সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ছাতকসহ সমগ্র সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
​একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আশু পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News