শিরোনামঃ
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পঃ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনঃ নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্যঃ ছাতকের ইউএনও মহিউদ্দিন—- ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে স্থান পায়নি ছাতকের মেধাবী তাহমিদের নাম: ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা,তীব্র নিন্দা ও প্রতিবাদঃ সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলনঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ সিলেট নিউজ ওয়াল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আহমেদ সফিরঃ দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াঃ

ডেইলি অবজারভারের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাজ্জাদ মনির:

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ Time View

ডেইলি অবজারভারের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন সাজ্জাদ মনির:

মিডিয়া ডেক্সঃ

জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।

সাজ্জাদ মাহমুদ মনির ২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ছাতক উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম অসংগতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতার শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় সাজ্জাদ মাহমুদ মনির পরবর্তীতে BABTV-তে লাইভ সাংবাদিকতার মাধ্যমে ছাতকের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ ধারাবাহিকভাবে তুলে ধরেন।

স্থানীয় মানুষের নানা দাবি দাওয়া, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি কাজ করেছেন।

সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এ সময়ে ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। জুলাইয়ের আন্দোলনের সময়ও তিনি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে যুক্ত ছিলেন।

সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নীতি, আদর্শ ও দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারের কথা জানিয়ে সাজ্জাদ মাহমুদ মনির বলেন, নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে ছাতকের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করতে চান।

তিনি ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News