সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন:
মিডিয়া ডেক্স:
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার শিবের বাজারের অবস্থিত বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে ২০ জুন শনিবার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়|
বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আবুল হুসাইনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ছফির আহমদ|
এতে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেরিকা প্রবাসী লেখক,গবেষক মুহাম্মদ আব্দুর রহীম|
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আল মদিনা আইডিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক হামীম আহমদ,সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান, সানরাইজ আইডিল একাডেমির সহকারী শিক্ষক মোশাহিদুল ইসলাম, ফয়সল আহমদ জাকারিয়া,শারমিন জাহান আখি প্রমুখ|
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ পুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আহমদ,সহকারী শিক্ষক শিমুল আহমদ|
বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজ থেকে মাওলানা আব্দুর রউফ, লাভলী বেগম, ডলি বেগম, ঝর্ণা রানী তালুকদার, ফারহানা বেগম, লুবনা বেগম|
সানরাইজ আইডিয়াল একাডেমি থেকে এমরান আহমদ, জুনেদ আহমদ, আবুল বাশার, সানওয়ার আহমদ,রোকসান বেগম,লিজা বেগম|
শাহপরান মডেল মাদ্রাসা থেকে পারভিন বেগম, মাওলানা আনোয়ার হোসেন, আবু বকর প্রমুখ|
সভাপতির বক্তব্যে জনাব আবুল হুসাইন বলেন,শিক্ষকরা জাতির দর্পন|দর্পন বা আয়নাকে যেভাবে মানুষ অনুস্মরণ করে ঠিক শিক্ষার্থীরাও তাদের শিক্ষককে অনুস্মরণ করে|তাই আদর্শ জাতি গঠনে শিক্ষকদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের নৈতিক শিক্ষা দিতে হবে|
Leave a Reply