1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিতঃ - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ ঝিনাইদহের শৈলকূপায় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামের এক ট্রাক চালক নিহত: শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা: সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত: আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিতঃ

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮২ Time View

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিতঃ

​মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে, শনিবার রাউজান চাইল্ড স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও একাডেমির কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সুরের মোহনা সংগীত একাডেমির অধ্যক্ষ রাখাশ সরকার। রাউজান চাইল্ড স্কুলের পরিচালক শ্রীমান দাশ (শুভ), প্রধান শিক্ষক অশোক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক বিভু সেন, শিক্ষক সুজন দাশ, শিক্ষিকা রিমা মহাজন এবং শিক্ষক পুষ্পক শর্ম্মা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার সঠিক বিকাশ ঘটে। সংগীতের গুরুত্ব তুলে ধরে তারা আরও বলেন, “সংগীত হচ্ছে মানুষের মনের আনন্দের খোরাক এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। যে মানুষ সংগীতকে ভালোবাসে, তার হৃদয়ে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি হয়।

​তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত সংগীত চর্চা করার ও সংগীতকে ভালোবাসার আহ্বান জানান বক্তারা। এবারের বার্ষিক পরীক্ষায় একাডেমির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD