1. admin@sylhetmediacenter.com : admin_nfaruk :
চৌদ্দগ্রামের কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের শুধরানোর জন্য ৬ মাসের - Sylhet Media News | সিলেট মিডিয়া নিউজ
শিরোনামঃ
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতঃ মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) ছাতক উপজেলা কমিটি গঠন সম্পন্নঃ ছাতকে শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকা বাসীর বিশাল মানববন্ধনঃ ঝিনাইদহের শৈলকূপায় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামের এক ট্রাক চালক নিহত: শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–বিরোধী দলীয় উপনেতা: সিলেট সদরের শিবের বাজারে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত: আজ ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকীঃ সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ এর মতবিনিময়

চৌদ্দগ্রামের কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের শুধরানোর জন্য ৬ মাসের

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৮ Time View

চৌদ্দগ্রামের কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের শুধরানোর জন্য ৬ মাসের সময় বেধে দিলেন বিরুধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপিঃ

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি বলেছেন, চৌদ্দগ্রামে মাদক এবং কিশোর গ্যাং চলবে না। মাদক ব্যবসা ছেড়ে ভালো কোন ব্যবসা ধরার আহবান করেছেন তিনি। না হলে কঠিন একশন নেয়া হবে।
এছাড়াও তিনি চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ সহ শিক্ষার মান উন্নয়ন, চৌদ্দগ্রামের বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদ গুলোর নতুন ভবন নির্মাণ সহ আইন শৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশা ব্যাক্ত করেন।
ডাঃ তাহের ৩১ মে (রবিবার) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের এমডি ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী, ইসলামীক চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর সাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি আইয়ুব আলি ফরায়েজী, সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, আবুল খায়ের, মোস্তফা নুরুজ্জামান খোকন, রুহুল আমিন, মমিনুল ইসলাম, আব্দুস সোবহান, ইকবাল হোসেন মজুমদার।

‎বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুর রহিম, এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, জামায়াত নেতা আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, পৌরসভা সেক্রেটারী মোশাররফ হোসাইন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি সহ বিভিন্ন ইউনিয়ন আমিরবৃন্দ, শিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা, উপজেলা সদর সভাপতি নাছির মিয়াজী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Sylhet Media News
Customized By SarBD